শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শহরের কোর্ট মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে জেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুবুল ইসলাম, পৌর আমির সোহেল রানা ডলার, এবি পার্টির সভাপতি রফিকুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আব্দুল হক মুকুল, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত নির্বাচনে ১১ দলীয় জোট সর্বোচ্চ আসন পেলেও কেয়ারটেকার সরকারের সহযোগিতায় বিএনপি সরকার গঠন করেছে। তারা আরও দাবি করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকার বিলম্ব করছে এবং এ ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের মতো আচরণ করছে।

বক্তারা গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উন্মুক্ত করা এবং সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১