শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

খাল খননে কোনো অনিয়ম সহ্য করা হবে না: পর্যটনমন্ত্রী

খাল খননে কোনো অনিয়ম সহ্য করা হবে না: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাল খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কৃষকদের পানি প্রবাহ নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছেন।

সোমবার (১১ মে) বিকেলে সাটুরিয়া উপজেলার গাজিখালী নদীর সংযোগমুখ থেকে চন্দ্রখালী খাল হয়ে সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের প্রায় ৬ দশমিক ৯০ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই খাল খননের কাজ শেষ করা হবে। শ্রমিক সংকট দেখা দিলে প্রয়োজনে দলীয় নেতা-কর্মীরাও মাটি কাটার কাজে অংশ নেবেন।

তিনি আরও বলেন, ‘খাল খননে কোনো দুর্নীতির প্রশ্নই ওঠে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না।’

পরে সাটুরিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। সেখানে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। গত ৮০ দিনে সরকার কী কাজ করেছে, তা জনগণ বুঝতে পেরেছে। নারীদের অনার্স পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোনোভাবেই বিপথগামী হওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সরকার কাজ করছে এবং মাদক নির্মূলে জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, গত ১৭ বছরে মূল্যবোধ ধ্বংস হয়ে গিয়েছিল। সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে জামায়াত, এনসিপি ও বিএনপির নেতা-কর্মীদের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। অনেক কষ্টের বিনিময়ে ক্ষমতায় এসেছি, এই সুযোগ দেশের কল্যাণে কাজে লাগাতে হবে বলেন তিনি।

ছাত্রদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, ঘরে বসে না থেকে সমাজের কাজে অংশ নিতে হবে। বিশেষ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ছাত্রসংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫