বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

খোলা তেল বিক্রির বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়া ভোক্তার সঙ্গে প্রহসন: গাংনীর মানববন্ধনে বক্তারা

খোলা তেল বিক্রির বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়া ভোক্তার সঙ্গে প্রহসন: গাংনীর মানববন্ধনে বক্তারা

খোলা ভোজ্য তেল বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে তা সয়লাব। অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেল সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে। এতে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এই খোলা তেল খেয়ে দেশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অথচ খোলা তেল বিক্রি বন্ধে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আইন অমান্য করে দীর্ঘদিন খোলা তেল বিক্রি হলেও সংশ্লিষ্টদের নীরবতা ভোক্তাদের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয়।

আজ বুধবার সকালে মেহেরপুরের গাংনীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে বোতলজাত ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এই প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করে।

ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে আয়োজনের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের প্রতিবাদের সঙ্গে ভোক্তা হিসেবে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষা মাও. আবু সাইদ এবং ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনতিবিলম্বে বাজারে বোতলজাত ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক করা এবং খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১