সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন আগামী বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকনির্দেশনাই প্রতিফলিত হয়েছে। বাজেটে দেশের মানুষের জন্য যে উন্নয়ন কর্মসূচি তিনি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

 প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর উদ্যোগে ‘‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’’ অংশ হিসেবে কেসিসি’র পক্ষ থেকে বৃক্ষরোপণের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের ডুলাহাজরার প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পরই খুলনা মহানগরীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, মহানগরীতে ১’শ ৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ প্রধানমন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কেসিসিও মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে। কেসিসি’র এ উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রশাসক শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ১টি করে গাছের চারা বিতরণ করেন।

কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান,  মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর সরদার শরিফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো: রেজাউর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক শেখ আশরাফ উজ্জামান, প্রেস কাবের সধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এ্যাড. ফজলে হালিম লিটন, সৈয়দা রেহেনা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযাপন কমিটি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক কাউন্সিলর, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১