সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কররী বাজারে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’—প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

কররী বাজারে মৎস্য আড়ৎ প্রকল্প নিয়ে ‘ভুল সংবাদ’—প্রতিবাদে নিরপেক্ষ তদন্তের দাবি

বাগেরহাট সদর উপজেলার কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ৎ নির্মাণ প্রকল্পকে ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্থানীয় মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা।

শনিবার (২ মে) দুপুরে কররী মৎস্য আড়ৎ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। সভায় স্থানীয় ব্যবসায়ী, আড়ৎ শ্রমিক ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে এবং এতে কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রকল্পের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে সরবরাহ করেছে।

তারা আরও বলেন, এ ধরনের সংবাদ প্রচারের ফলে স্থানীয়ভাবে ব্যবসায়িক পরিবেশ ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত বাস্তবতা যাচাই না করে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটেছে বলে অভিযোগ করেন বক্তারা।

সভায় বক্তারা দাবি করেন, প্রকল্পের সকল কার্যক্রম নিয়মিত তদারকি ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ নেই বলেও তারা জোর দিয়ে উল্লেখ করেন। বরং প্রকল্পটি স্থানীয় মৎস্য ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করা হয়।

প্রতিবাদ সভা থেকে বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত পরিচালনা করা উচিত। যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক—আর যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তবে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সভা শেষে উপস্থিত সবাই একযোগে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মৎস্য আড়ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মেঘনাথ বসু, সাধারণ সম্পাদক হেমায়েত হাওলাদার, কোষাধ্যক্ষ খান জাহিদুর রহমান, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, ছাদের উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা শেখ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপু, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাওলাদার শরিফুল ইসলাম গোরা, ইকবাল শেখ, নারায়ণ চন্দ্র দাস, তাজু হালদার, মতিয়ার রহমান মান্টু, মিরাজ, বাবু, জাকির হোসেনসহ মৎস আড়তের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১