শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কুমিল্লা নগর থেকে তারের জঞ্জাল অপসারণে ক্যাবল অপারেটরদের নোটিশ

কুমিল্লা নগর থেকে তারের জঞ্জাল অপসারণে ক্যাবল অপারেটরদের নোটিশ

কুমিল্লা নগরীর অলিতে-গলিতে ঝুলে থাকা ক্যাবল টিভি-ইন্টারনেট তারের জঞ্জাল অপসারণে অপারেটরদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সিটি করপোরেশন।

মঙ্গলবার (২ জুন) কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক নোটিশে এ সময়সীমা দেওয়া হয়।

নোটিশে ১৫ দিনের মধ্যে ক্যাবল টিভি, ইন্টারনেটের তারের জট নিরসন, পরিত্যক্ত ক্যাবল অপসারণ এবং নেটওয়ার্ক সুবিন্যস্ত (একসঙ্গে গুচ্ছ বা বান্ডিল করে) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, কুমিল্লা শহরের বিভিন্ন অলিতে-গলিতে বৈদ্যুতিক পুলের সঙ্গে স্থাপিত কেবল টিভি/ ইন্টারনেট নেটওয়ার্কের তারের অবস্থা অত্যন্ত নাজুক ও বিশৃঙ্খল। সড়কের উপর লটকানো অতিরিক্ত তারের জট, বিচ্ছিন্নভাবে ঝুলন্ত তার এবং যত্রতত্র তারের অগোছালো বিস্তারের কারণে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টির কবলে তার ছিঁড়ে প্রায়শই পড়ে থাকে। যা পথচারীদের জন্য দুর্ঘটনার কারণ এবং একাধিক দুর্ঘটনাও ঘটেছে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে বৈদ্যুতিক তারের সাথে এসব ক্যাবলের ঘর্ষণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অগোছালো এসব ক্যাবলের কারণে নগরীর সৌন্দর্যহানি, দৃষ্টিকটু ও চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা সুশীল ও সিটি করপোরেশনের সমন্বয় সভায় ক্যাবল টিভি/ ইন্টারনেট নেটওয়ার্কের তারের জঞ্জাল ও বিশৃংখলার কারণে নাগরিক দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এমতাবস্থায় এই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যেম প্রতিষ্ঠানের কেবল টিভি/ ইন্টারনেট নেটওয়ার্কের তারের জট নিরসনে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। অন্যথায় জনভোগান্তি সৃষ্টি জনিত কারণে এসব ক্যাবল সিটি কর্পোরেশন থেকে বিচ্ছিন্নকরণ ও অপসারণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঢাকা পোস্টকে বলেন, আপনারা দেখছেন কুমিল্লা শহরটার কি অবস্থা। এসব তারের জন্য হাঁটা যায় না। আমরা ইতিমধ্যে কয়েকবার মৌখিকভাবে অপারেটরদের নির্দেশ দিয়েছি। কিন্তু তারা শোনেনি। এখন নোটিশ দিয়েছি লিখিতভাবে। এসব তার শৃঙ্খলায় না আনলে সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১