শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাত যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাত যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাত যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। আজ শনিবার (১৩ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

তারা বলেছে, তাদের সেনাবাহিনীর ৫৫১তম প্যারাট্রুপার ব্রিগেডের রিজার্ভ সেনারা হিজবুল্লাহর দুটি সেলকে শনাক্ত করে। এই সেলের যোদ্ধারা টানেল থেকে বের হয়ে আসেন। ওই টানেলটি তারা অস্ত্র সংরক্ষণ ও হামলার কাজে ব্যবহার করতেন।

টানেলে থাকা যোদ্ধাদের ওপর বিমান হামলা, গোলাবর্ষণ এবং বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয় জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, এসব হামলায় সাত যোদ্ধা প্রাণ হারান।

এরপর টানেলের ভেতর থেকে অস্ত্র ও অন্যান্য উপকরণ পাওয়া যায় বলে দাবি করেছে তারা।

গত মার্চ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহ। তখন থেকে এখন পর্যন্ত লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটিতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে। এরসঙ্গে আহত হয়েছেন ১১ হাজার ৬৩২ জন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলে প্রথম হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮