বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর ভাংচুর

লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর ভাংচুর

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোও কে কেন্দ্র করে সরদার গ্রুপ ও মুন্সি গ্রুপের লোকজন টর্চলাইট জ্বালিয়ে ঘন্টা ব্যাপি সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের রাতেই উদ্বার করে লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৪জুন) রাত ১২ টার দিকে উপজেলার মাটিয়ডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলের সাথে ঘুড়ি উড়ানোও কে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপি সদস্য কালাম মুন্সির ছেলের কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষের মহিলারা ঝগড়া ও মারামারি করে। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর সমর্থিত নিয়ামত সরদার গ্রুপের সাথে কালাম মুন্সির গ্রুপের লোকের মধ্যে  উত্তেজনা বিরাজ করছিল। এ বিষয়টি নিয়ে মিমাংশার জন্য বৃহস্পতিবার রাতে লুঠিয়া বাজারে উভয় পক্ষের লোকজন শালিশ বৈঠকে বসার কথা ছিল।

কিন্ত উভয় পক্ষের লোকজন শালিশ বৈঠকে না বসে রাত ১২ দিকে টর্চ লাইট জ¦ালিয়ে দু’গ্রুপে ঢাল,সড়কি রাম দা,ইট পাটকেল নিয়ে ঘন্টা ব্যাপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের মিজানুর মুন্সি,ইজাজুল মুন্সি,আজিজুল মুন্সি, হানিফ সরদার,খাজা সরকার,আজাদ সরদার,রবিউল ইসলাম,বাচ্চু মোল্যা, আহাদ মোল্যা, রাফেজা বেগম,আমেনা বেগম,সিমা খানম ও সাইদুর সরদার আহত হয়। এ সময় ৮/১০টি বাড়ীঘর ভাংচুর করা হয়।

মাতুব্ব ইউপি সদস্য কালাম মুন্সি বলেন,ছোট বাচ্চরা ঘুড়ি উড়ানোও কে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসব বিষয় নিয়ে মিমাংশার জন্য বৃহস্পতিবার রাতে মাতুব্বরা উভয় পক্ষের লোকজন শালিশ বৈঠকে বসার কথা ছিল। কিন্ত শালিশ বৈঠক না বসে নিয়ামত সরদারের লোকজন লাঠিসোডা নিয়ে হামলা করে। তবে নিয়ামত সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।   

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১