শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মাদক সমাজের জন্য এক নীরব মহামারি- অতিরিক্ত কমিশনার কেএমপি

মাদক সমাজের জন্য এক নীরব মহামারি- অতিরিক্ত কমিশনার কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদক সমাজের জন্য এক নীরব মহামারি, যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব যখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন আমাদের সমাজে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতি-পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আজ (বুধবার) খুলনা বয়রাস্থ খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় তরুণদের উদ্দেশে তিনি বলেম , মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে এবং নিজেকে দেশ গঠনের কাজে নিয়োজিত করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি তরুণকে নিজ নিজ পরিবার ও সমাজে মাদকবিরোধী দূত হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এবং জাতীয় উন্নয়নের অন্যতম অন্তরায়। এ কুপ্রথা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন অর্জন কখনো সম্ভব নয়। নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি। প্রধান আলোচক ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম।
অনুষ্ঠানে খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১