শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাধা: প্যানেল চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাধা: প্যানেল চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার অভিযোগে প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গালা ইউনিয়নের কালোই গ্রামের মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মো. আতাহার গাজী (৩৮)। এর মধ্যে আলী হোসেন গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত।

পুলিশ জানায়, আলী হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার কালোই গ্রামে মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। এ সময় অভিযানে থাকা কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এ ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে আলী হোসেন ও আতাহার গাজীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১