শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে, বাড়তে পারে নিত্যপণ্যের দাম: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে, বাড়তে পারে নিত্যপণ্যের দাম: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, সামনের দিনগুলো কঠিন হতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে এবং সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান।

ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে। তবে ধর্মকে ব্যবহার করে কোনো লাভ নেই; কাজ ও ইবাদতের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, সৎভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে উন্নয়ন কাজে কোনো অনিয়মের অভিযোগ না ওঠে।

এসময় সাম্প্রতিক কিছু পাম্পে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের ‘মব’ তৈরি হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবে না।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১