শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে বেপরোয়া গতির বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

মীরসরাইয়ে বেপরোয়া গতির বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম নুসরাত জাহান (৭)। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পির সন্তান। নুসরাত একই এলাকার উত্তর সোনাপাহাড় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সাথে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারপার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, বাসের ধাক্কায় মুমূর্ষু অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল প্রেরন করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রামের জোরারগঞ্জের চিনকি আস্তানা বাইপাস এলাকায় এদুর্ঘটনা ঘটে। অভিযুক্ত বাসকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১