সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে মহাসড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, ভোগান্তিতে জনসাধারণ

মীরসরাইয়ে মহাসড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, ভোগান্তিতে জনসাধারণ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে ইট, পাথর ও বালুর ব্যবসা করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের কাঠামো।

ট্রাক্টর ও ভারী ট্রাকে করে এসব নির্মাণসামগ্রী পরিবহন করা হচ্ছে। অতিরিক্ত চাপে অনেক স্থানে সড়কে ফাটল ধরেছে, কোথাও পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ।

মীরসরাই বিসিক শিল্প নগরীর প্রধান সড়ক দখল হয়ে যাওয়ায় সাধারণ চালক ও পথচারীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলও ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ওয়ালের্স, মীরসরাই বিসিক শিল্প নগরী, মীরসরাই সদর ও সুফিয়া রোডসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে ইট ও বালু রেখে ব্যবসা করা হচ্ছে। এসব মালামাল পরিবহনে ট্রাক্টর ও ভারী ট্রাক ব্যবহারের ফলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।

ইট-বালু ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন, রাস্তার পাশে নির্মাণসামগ্রী রাখার কারণে অনেক সময় বালু ও ইট সড়কের দিকে চলে আসে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ তাঁকে নিষেধ করেননি। তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শী আবুল বাশার বলেন, জাহেদ নামে এক ব্যক্তি রাস্তা দখল করে ইট, বালু ও পাথর রেখে ব্যবসা করছেন। এতে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে।

পথচারী মামুন হোসেন বলেন, বিসিক শিল্প নগরীর সড়কে ইট-বালু রাখার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বা রোগীবাহী অ্যাম্বুলেন্সও ঠিকমতো চলতে পারে না। প্রভাবশালীদের কারণে প্রশাসন নীরব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মীরসরাই বিসিক শিল্প নগরীর কর্মকর্তা তানজিমুন রহমান বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি সড়ক দখল করে রেখেছেন। প্রয়োজন হলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, তাঁদের আওতাধীন সড়কে ইট, পাথর বা বালু রেখে ব্যবসা করার সুযোগ নেই। এসব কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১