রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে কৃষক দলের সংবর্ধনা

মীরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে কৃষক দলের সংবর্ধনা

“আমরা লড়ছি তাদের জন্য, যারা যোগায় ক্ষুধার অন্ন”—এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা কৃষকদল।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় মীরসরাই পাইলট স্কুল মাঠে উপজেলা কৃষকদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুল আবছার জুয়েল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতৃবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন, দেশের কৃষকরা আজ নানা সংকটের মধ্যে রয়েছে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে মাঠের মানুষের পাশে থাকতে হবে। তারা নবনির্বাচিত এমপি নুরুল আমিনের নেতৃত্বে মীরসরাইয়ের কৃষিখাতের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “আমি সবসময় কৃষক ও সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। মীরসরাইয়ের উন্নয়ন ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১