সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে সালিশ বৈঠকে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

মীরসরাইয়ে সালিশ বৈঠকে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় সালিশ বৈঠক চলাকালে মো. শফিউল আলম (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিহতের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মারধর করে গুরুতর আহত করে একই এলাকার রিক্কু, রিফন ও রিজভী। এ ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে শুক্রবার এলাকাবাসী সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠক চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় শফিউল আলমের ওপর। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. আরাফাত হোসেন অভিযোগ করে বলেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বললে হামলার শিকার হতে হয়। তিনি তার পিতার হত্যার বিচার দাবি করেন।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে মাথায় গুরুতর কোপের আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে আমি সহ আমার পুরো টিম পৌছায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১