শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মেহেরপুরে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর

মেহেরপুরে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর

মেহেরপুর সদর উপজেলার কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্টেশনটির স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রতিনিয়ত সিরিয়াল উপেক্ষা করে পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করে এবং এ নিয়ে প্রায়ই ঝামেলা সৃষ্টি করে আসছিল।

তিনি বলেন, রবিবার হঠাৎ করে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে তারা একযোগে পাম্পে আসে এবং সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করে। নিয়ম মেনে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা চালায় এবং স্টেশনে ভাঙচুর করে।

এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মালিকপক্ষ। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১