সারা দেশ
মেহেরপুরে অনলাইন জুয়ার ৪ এজেন্ট আটক
মেহেরপুরে অনলাইন জুয়ার ৪ এজেন্টকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতভর ও আজ শনিবার সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে- রাফসান জনি রিপন (৩২), ফাহাদ হাসান জুনায়েদ (১৯),বায়েজিদ ডালিম (৩০) এবং রকিবুল ইসলাম (৩৫)। আটকৃতদের মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট ও অবৈধভাবে ডলার লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ডিবি। অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেরপুর ডিবি ওসি মুহাদ্দিস মোর্শেদ। ডিবির প্রেস রিলিস সুত্রে জানা গেছে, অনলাইন জুয়াড়ী আটকের অভিযানের অংশ হিসেবে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে প্রথমে বায়েজিদ ডালিমকে শনাক্ত করে ডিবি। সদর উপজেলার চাঁদবিল এলাকা থেকে বায়েজিদ ডালিমকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা Galaxy Z Fold5 মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন তল্লাশি করে Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করার তথ্য প্রমাণ মেলে। তার ফোনে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত চারটি ই-মেইল অ্যাড্রেসের তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার এজেন্টদের সম্পর্কে তথ্য দেয় ডালিম। তার তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম হতে রকিবুল ইসলামকে আটক করা হয়। ডিবি জানায়, রকিবুলের হেফাজত থেকে পাওয়া একটি OPPO এবং একটি VIVO Y031 স্মার্ট ফোন জব্দ করা হয়। ফোন দুটি চেক করে অনলাইন জুয়া খেলার জন্য Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা করা ও জুয়া খেলার তথ্য পাওয়া যায়।অপরদিকে ডিবির আরেকটি টিম গাংনী উপজেলার গাড়াডোব এলাকা হতে রাফসান জনি রিপনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে একটি Redmi Note 14 Pro মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার মোবাইল ফোন প্রাথমিক যাচাই-বাছাই করে ৩৭টি মেইল আইডিসহ ২৯টি জুয়া খেলার অ্যাকাউন্ট পাওয়া যায়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা হতে ফাহাদ হাসান জুনায়েদকে গ্রেফতার করা হয়। জুনায়েদের হেফাজত হতে একটি Oppo A38 মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত ফোনের মধ্যেও সাতটি ই-মেইল আইডিসহ অনলাইন জুয়া খেলার মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়।আটক ৪ জনের জিজ্ঞাসাবাদে দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ডিবি ওসি জানান, অজ্ঞাতনামা আসামীদের পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত নিজ নিজ মোবাইল ডিভাইস এবং নিজ ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সাইবার স্পেসে প্রতারণামূলক কার্যক্রমসহ অনলাইন প্লাটফর্মে জুয়া খেলায় অংশগ্রহণ ও জুয়া খেলা পরিচালনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত মোবাইল ব্যাংকিং এবং Binance App ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করে থাকে। যার ফলশ্রুতিতে গ্রামের বেকার যুব সমাজ ও সাধারণ মানুষ স্বল্প পরিশ্রমে অধিক লাভের আশায় সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কেউ কেউ সর্বস্ব হারিয়ে বিষণ্ণতায় পড়ে মাদকাসক্তসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ডিবি।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭