শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

মেসির রেকর্ড ভাঙার পর লিনেকারের পাশে কেইন

মেসির রেকর্ড ভাঙার পর লিনেকারের পাশে কেইন

বিশ্বকাপ গোলে ইংলিশ রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে ৪-২ ব্যবধানে জিতিয়ে ম্যাচসেরাও হলেন তিনি। প্রথমার্ধে দুইবার দলকে এগিয়ে নেওয়া গোলে বেশ কিছু কীর্তি গড়েছেন কেইন।

২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ফরোয়ার্ড ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)। তাতে লিওনেল মেসির (৪) রেকর্ড ভেঙে এখন তিনিই পেনাল্টি থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন। 

অবশ্য তার প্রথম প্রচেষ্টায় ক্রোট গোলকিপার লিভাকোভিচ সেভ করেছিলেন। কিন্তু তিনি শট নেওয়ার মুহূর্তে লিভাকোভিচ গোললাইন ছেড়ে বেরিয়ে আসায় দ্বিতীয়বার সুযোগ পান। এবার ব্যর্থ হননি। ওই গোলে ডেভিড বেকহ্যামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

ওখানেই শেষ নয়। ক্রোয়েশিয়া সমতা ফেরানোর পর হেড করে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। তাতে জাতীয় দলের হয়ে ৮১তম গোলের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসান তিনি। দশম গোল করে গ্যারি লিনেকারের পাশে বসেছেন বায়ার্ন মিউনিখ তারকা।

কেইন যে কতটা দুর্দান্ত ফর্মে আছেন, তা আরেকটি পরিসংখ্যানে স্পষ্ট। বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে ক্লাব ও দেশের হয়ে ১৭৮ ম্যাচে ঠিক ২০০ গোলে অবদান রাখলেন তিনি, ১৬৮ গোল ও ৩২ অ্যাসিস্ট।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭