রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবসে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবসে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস উপলক্ষে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা শুক্রবার (০১ মে) অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" এ প্রতিপাদ্য বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক ইঞ্জিনিয়ার শরীফ আহমেদ আজাদ।

জেলা প্রশাসনের সরকারি কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঞা, ফেনী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মীর হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সভাপতি সবুজ মিয়া, জাতীয় ছাত্র শক্তির মোহাম্মদ আজাদ, দর্জি শ্রমিক ইউনিয়নের নেত্রী দিলারা বেগম, পরিছন্নতা কর্মী শ্রমিক ইউনিয়নের পৃথ্বীরাজ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষই একটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, অবকাঠামো ও অর্থনীতি গড়ে ওঠে। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১