রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

দুই দিনে চারটি পৃথক অভিযানে মাদক উদ্ধার হলেও আটক হয়নি কেউ

মহেশপুর সীমান্তে বিজিবির চার অভিযানে ৪৯১ বোতল ভারতীয় মাদক উদ্ধার

মহেশপুর সীমান্তে বিজিবির চার অভিযানে ৪৯১ বোতল ভারতীয় মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মাদক সিরাপ ও মদ| তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি|

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৭ জুন বিকেল ৩টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের ভাদুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়| হাবিলদার মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়|

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়| হাবিলদার রাহুল বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২২৫ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়|

এদিকে, ৮ জুন ভোর ৪টা ৩০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/৮-আর সংলগ্ন মাটিলা মাঠপাড়া গ্রামের একটি ড্রাগন বাগানের পাশ থেকে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|

একই দিন সকাল ৬টা ৪৫ মিনিটে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩-আর সংলগ্ন হরিহরনগর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে হাবিলদার মো. ওয়াহিদুর রহমানের নেতৃত্বে আরও ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|

চারটি অভিযানে সর্বমোট ৪১১ বোতল ভারতীয় মাদক সিরাপ এবং ৮০ বোতল ভারতীয় মদসহ মোট ৪৯১ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে| উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে|

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে| দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে| তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন|

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১