সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ময়মনসিংহে টিকিট কালোবাজারি গ্রেফতার

ময়মনসিংহে টিকিট কালোবাজারি গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কাটা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ১২টি আসন বিশিষ্ট তিন পাতার টিকেট ও নগদ ৫ হাজার ৫০৫ টাকাসহ এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে ময়মনসিংহের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আরএসবি)।

আজ বুধবার (১ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালোবাজারির নাম আতাহার আলী আতা (৫৫)। তিনি গফরগাঁও উপজেলার রাঘাইচুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তারকরণের পর আসামিকে গফরগাঁও থেকে মহুয়া কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহ রেলওয়ে থানায় (জিআরপি) নিয়ে আসা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার টিকিট কালোবাজারি চক্রের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে থাকেন, যার কারণে দীর্ঘদিন ধরে স্টেশনে টিকিট কালোবাজারি সিন্ডিকেট নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালিয়ে আসছিল। তবে মাসোহারা নেওয়ার এই অভিযোগের বিষয়টি সম্পূর্ণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১