নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলা,আহত ৩ জন হাসপাতালে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
২০২৬-০৫-০৫ ১৬:৪৮
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর দুইটার দিকে বোয়ালিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে।
দুপুর আড়াইটার দিকে মুঠোফোনে সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন।আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”