শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত ৬ জুলাই জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

 মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে সরকারের নীতিগত সম্মতি পাওয়া গেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হওয়ার পথে এগোচ্ছে। এর ফলে উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। বর্তমানে জেলার এই চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে ৫০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে। 

১০১ শয্যায় উন্নীত হলে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং রোগীদের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১