বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নড়াইলে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

নড়াইলে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

নড়াইলে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং জনপ্রতিনিধিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৯ মে (শুক্রবার) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। "ভ্রাতৃত্ব ভালোবাসা ঈদের বন্ধন, শিবির গড়ে আদর্শের স্পন্দন"এই স্লোগানকে সামনে রেখে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মাঝে সৌহার্দ্য এবং আদর্শিক বন্ধন আরও দৃঢ় করতে এ মিলনমেলার আয়োজন করা হয় । 

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, "বর্তমান সরকার দেশের ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে তাদের লুটপাটের রাজনীতি জারি রাখতে চায়। মুসলিম অধ্যুষিত এই দেশে তারা সুদের মধ্যে জনগনকে ঠেলে দিচ্ছে। 

অনুষ্ঠানে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক ভিত্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দেশ গঠনে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১