শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নড়াইলে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নড়াইলে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নড়াইলে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সিভিল সার্জন আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। সভায় ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সিভিল সার্জন আব্দুর রশিদ জানান, কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। জেলায় ছয় মাস থেকে ছয় বছরের নিচে মোট ৭৭ হাজার শিশু ৯৬৬ কেন্দ্রে ১১ দিন কার্যদিবসে এই টিকা দেয়া হবে।

​উক্ত প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১