রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ

নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক স্থাপনা নির্মাণ

নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।

বাদী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় বিবাদী সুবাস চন্দ্র দাসের সাথে মোট ৩৫টি দাগে ৫একর ৯৬ শতাংশ জমি নিয়ে তিনি ১৯৮৯ সালের ৩৯ নং ডিগ্রি ও ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখের নিম্ম আদালতের ০৭/২০২৪ রায় বাতিল চেয়ে বিগত ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান’র আদালতে ২৭৯৮ নং মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। 

মহামান্য হাইকোর্টের বিচারপতি উক্ত মামলার আদেশে বলেন যে, ‘রুলের শুনানি চলাকালীন রুলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে মামলার জমির দখল ও অবস্থানের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো’ আদেশের কপি বাদী ও বিবাদীকে ডাকযোগে পাঠানোরও নির্দেশ প্রদান করেন। বিবাদী সুবাস চন্দ্র দাস হাইকোর্টের উক্ত আদেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫জুন) সকাল ৮টার দিকে আর এস ১২৩৭ নং বিবাদমান দাগের ২০ শতাংশ জমির ওপর জোরপূর্বক পাকা দালানঘর ও অ-গভীর নলকুপ স্থাপনের কাজ চলমান রেখেছেন। বাদী হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করে নির্মাণ কাজে বাধাঁ দিলে বিবাদী জোরপূর্বক নির্মাণ কাজ অব্যহত রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে সুবাস চন্দ্র দাস বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানেন না।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১