শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাসকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাসকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি বাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ‘অপরূপা’ নামের একটি বাসে জনপ্রতি ৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়। একই অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ‘পিংকী’ নামের আরেকটি বাসে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ১০০ টাকা করে যাত্রীদের ফেরত দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, কুড়িগ্রামগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল। এ কারণে দুটি বাসে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১