রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পাহাড় ধ্বসে নিহতের পরিবারকে ২৫হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন

পাহাড় ধ্বসে নিহতের পরিবারকে ২৫হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন

গত ৭জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে নিহত বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকার লক্ষী বিলাশ চাকমা (৬২) নিহত হয়।

এ ঘটনায় আজ ৮জুলাই দূপূরে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা প্রসাশন।
 

নিহতের পরিবারের সদস্যের হাতে সহায়তা অর্থ তুলে দেওয়াকালীন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান সকলের প্রতি আহ্বাহন রেখে বলেন, এ প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে সকলকে সতর্ক থাকতে হবে । ঝুকিঁপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে আসতে হবে, ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত এলাকায় শিশু-বৃদ্ধদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি সকলকে সাবধানতার সহিত দৈনন্দিন কর্মকান্ড ও চলাফেরা করতে হবে। মৃত লক্ষী বিলাশ চাকমা নিহত ধনোচার্জ্য চাকমার ছেলে।

উল্লেখ্য টানা ৪দিনের ভারী বৃষ্টিপাতের ফলে ৭ জুলাই মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানান নিহত লক্ষী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা। তিনি জানান রাতে বৃষ্টি পাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে পুনরায় উপর থেকে গাছের গুঁড়ি সহ মাটি ধসে পড়ে চাপা পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১