শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পাল্টা কর্মসূচিতে একতা পরিবহনের কাউন্টারে তালা

পাল্টা কর্মসূচিতে একতা পরিবহনের কাউন্টারে তালা

ঢাকার মহাখালীতে শুরু হওয়া দুই পরিবহন প্রতিষ্ঠানের বিরোধ এবার প্রভাব ফেলেছে বগুড়ায়। পাল্টাপাল্টি কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় একতা পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে বন্ধ করে দেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা। এতে যাত্রীদের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।

শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকদের দাবি, গত ৭ মে ঢাকার মহাখালীতে তাদের প্রধান কাউন্টার একতা পরিবহনের কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। ওই ঘটনার প্রতিবাদে গত ১ জুলাই বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বগুড়ায় একতা পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে দেন।
 

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান বলেন, কাউন্টার বন্ধের বিষয়টি মূলত দুই পরিবহনের মালিকপক্ষের দীর্ঘদিনের বিরোধের ফল। তবে এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাধারণ শ্রমিক ও যাত্রীদের। তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে যাত্রীরাও চরম দুর্ভোগে পড়ছেন। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে।
 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আগামী ৭ জুলাই দুই পক্ষের কাউন্টার চালুর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, ঢাকায় তাদের কাউন্টার চালু না হওয়া পর্যন্ত বগুড়ায় একতা পরিবহনের কাউন্টার খুলতে দেওয়া হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
 

স্থানীয়দের মতে, মালিকপক্ষের বিরোধের বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ যাত্রী ও শ্রমিকদেরই। দ্রুত সমাধান না হলে এই সংকট আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১