রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পাংশায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত মামলার আসামী ৩০০

পাংশায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত মামলার আসামী ৩০০

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে নিহতের ছেলে রিপন বিশ্বাস।

২১শে জুন সংঘর্ষে নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ২৪ শে জুন বাদী হয়ে পাংশা মডেল থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। আওয়ামীলীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামী করে ৪৯ জনের নাম উল্লেখ করে আরো ৩০০ জনকে এ মামলায় আসামী করেছেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। রাজবাড়ীর পাংশায় জায়গা জমি ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিষয়টি আধিপত্য বিস্তারে রুপ নেই। এ হামলায় উভয় পক্ষে কমপক্ষে ৮ জন আহত হয়।

জামিন বিশ্বাস নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসত বাড়ীতে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নী সংযোগ করা হয়।

সংঘর্ষের পর থেকেই দড়ি বাংলাট, বড় বাংলাট, পারকুল এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে, স্থানীয়দের মধ্যে এখনো আতংক বিরাজ করছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১