শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ফাইনালে ম্যানসিটি

পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ফাইনালে ম্যানসিটি

চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরুটা ধীরগতির ছিল। শেষ দিকে তা উত্তেজনা ছড়ায়। ৭৯ মিনিটে ফিন আজাজ একটি চমৎকার গোল করে সাউদাম্পটনকে জয়ের স্বপ্ন দেখান। তবে এই গোল খেয়েই সিটি জেগে ওঠে। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকু একটি ডিফ্লেক্টেড শটে সমতা ফেরান এবং ৮৭ মিনিটে নিকো গনজালেস এক দুর্দান্ত জোরালো শটে জয় নিশ্চিত করেন।

কয়েক মিনিটের জন্য সাউদাম্পটন তাদের ১৯৭৬ সালের সেই ঐতিহাসিক শিরোপার ৫০ বছর পূর্তিতে আবারও ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ পর্যন্ত সিটির 'ট্রেবল' জয়ের মিশনই টিকে রইল। গত মাসে কারাবাও কাপ জেতা সিটি আগামী মে মাসে চেলসি অথবা লিডসের বিপক্ষে ফাইনাল খেলতে আবারও ওয়েম্বলিতে ফিরবে​লিগ শিরোপার লড়াইয়ের কথা মাথায় রেখে বার্নলির বিপক্ষে খেলা দল থেকে ৮টি পরিবর্তন এনেছিলেন পেপ গার্দিওলা।

ফলে শুরুতে সিটিকে কিছুটা ছন্দহীন মনে হয়েছে। ম্যাচের শুরুতেই রেইন্ডার্সের শট পোস্টে লাগে এবং ফিল ফোডেনের ফলো-আপ শট গোললাইন থেকে ক্লিয়ার করা হয়, যদিও সেটি অফসাইড ছিল।

সাউদাম্পটনও ভালো লড়াই করেছে। লিও সিয়েনজার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। সিটির মাতেও কোভাসিচ এবং ওমর মারমৌশ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।

গোল না আসায় গার্দিওলা ৬০ মিনিটের মাথায় ফোডেন ও কোভাসিচকে তুলে নিয়ে স্যাভিনিও এবং ডোকুকে মাঠে নামান। পরে আর্লিং হালান্ড ও নিকো ও'রাইলিকেও নামানো হয়।

সিটি যখন গোলের খোঁজে মরিয়া, ঠিক তখনই সবাইকে স্তব্ধ করে দেন আজাজ। ডি-বক্সের বাইরে থেকে ১৮০ ডিগ্রি ঘুরে এক বাঁকানো শটে তিনি সিটির জালে বল জড়ান।

তবে সাউদাম্পটনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডোকু বল নিয়ে ডি বক্সের কিনারায় গিয়ে শট নেন, যা জেমস ব্রির গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে। সমতা ফেরার কয়েক মিনিটের মধ্যেই গনজালেস এক বুলেট গতির শটে বল ওপরের কোণা দিয়ে জালে পাঠান। ৫ মিনিটের মধ্যে দুই গোল করে সিটি জয় নিশ্চিত করে।

ম্যাচের একেবারে শেষে স্যাভিনিও আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটি গোললাইন থেকে ফিরে আসে। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে আর্সেনালকে চাপে রাখার পাশাপাশি সিটির সামনে এখন আরও একটি ট্রফি জয়ের হাতছানি।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭