প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছাড়ার পর সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে ভীতি সৃষ্টি হয়।
খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপে জট সৃষ্টি হলে এ ধরনের ছোটখাটো আগুন বা ধোঁয়া দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
ঘটনার পর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।