বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

পদ্মায় স্টাফ বরখাস্তের প্রতিবাদে ফুয়েল এটেনডেন্টদের ধর্মঘট

পদ্মায় স্টাফ বরখাস্তের প্রতিবাদে ফুয়েল এটেনডেন্টদের ধর্মঘট

পদ্মা অয়েলের এক অস্থায়ী কর্মচারিকে কোন কারণ ছাড়া বরখাস্তের প্রতিবাদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মঘট পালন করেছেন অস্থায়ী ফুয়েল এটেনডেন্টরা। রোববার দুপুরের এ কর্মসূচিতে দেশি-বিদেশি বিমানে ফুয়েল দেওয়ার সংকট তৈরি হয়। পরে বরখাস্ত কর্মচারিকে কাজে ফিরিয়ে নিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জানা গেছে, ঢাকা বিমান বন্দরে তিন শিফটে দেশি বিদেশি বিমানে জেট ফুয়েল লোড করেন ৪৮ জন কর্মচারি। এরমধ্যে অতিসম্প্রতি স্থানীভাবে নিয়োগ দেওয়া হয়েছে ১৬জনকে। এ জন্য ১ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হয় চট্টগ্রামে। অভিযোগ আছে ওই পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুয়েল এটেনডেন্ট নিয়োগে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লক্ষ্যনীয় বিষয় হচ্ছে যারা অস্থায়ী ভিত্তিতে ৭ থেকে ২২ বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করছেন, তাদের কাউকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ দেওয়া হয়েছে পেট্রল পাম্পের ফুয়েল এটেনডেন্ট এবং বিভিন্ন ফ্যাক্টরির ফুয়েল প্রসেসের সঙ্গে জড়িতদের। আবার অনেকে ভুয়া বা মিথ্যা অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে ওই নিয়োগ পেয়েছেন। 

এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন অস্থায়ী ফুয়েল এটেনডেন্টরা। এতে ক্ষিপ্ত হন পদ্মা অয়েলের কর্মকর্তারা। এ প্রেক্ষিতে রোববার সকালে অস্থায়ী কর্মচারি ইশহাক হোসেন শাহীনের আইডি কার্ড কেড়ে নেন। শাহীন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে নিজের অধিকার নিয়ে কথা বলেছিলেন। এ অপরাধে তাকে সকালে বিমান বন্দরে ঢুকতে দেননি পদ্মার দায়িত্বরত এজিএম। এর প্রতিবাদে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ধর্মঘটের ডাক দেন অন্য অস্থায়ী কর্মচারিরা। এ সময় ফুয়েল লোড অনেকটা অচল হয়ে যায়। পরে শাহীনকে কাজে ফিরিয়ে নিলে ওই ধর্মঘট প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীরা জানান, শিগগির তাদের চাকুরি স্থায়ী না করলে বৃহত্তর আন্দোলন করে বিমান বন্দর অচল করে দেয়া হবে। 

ফুয়েল বা বিমানের তেল চুরি নিয়ে এমনিতেই আলোচনায় পদ্মা অয়েল। সেখানে বিমানে তেল ভরার কাজ করাতে ফুয়েল এটেনডেন্ট নিয়োগ নিয়ে এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়া গেছে ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট এবং পেট্রল পাম্পের ফুয়েল এটেনডেন্টের কাজের অভিজ্ঞতাকে বিমানের কাজের জন্য উপযুক্ত মনে করে সম্প্রতি ১৬জনকে ঢাকা বিমান বন্দরে নিয়োগ দিয়েছে পদ্মা অয়েল। অথচ পদ্মার অধীনে ৭ থেকে ২২ বছর পর্যন্ত ঢাকা বিমান বন্দরে রাত দিন বিমানের ফুয়েল লোডের কাজ করছেন ৩২ জন অস্থায়ী কর্মচারি। তাদের নিয়োগ না দিয়ে অনভিজ্ঞদের নিয়োগ দিয়েছে স্পর্শকাতর এই কাজে। 

এ ব্যাপারে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি এবং নিয়োগ কমিটির তত্ত্বাবধানে ফুয়েল এটেনডেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এ ব্যাপারে তিনি বা পদ্মা অয়েল সরাসরি জড়িত নয়। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১