সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

প্রবেশপত্র জটিলতা কাটিয়ে পরীক্ষায় ৭ শিক্ষার্থী

প্রবেশপত্র জটিলতা কাটিয়ে পরীক্ষায় ৭ শিক্ষার্থী

ফরম পূরণের টাকা জমা দিয়েও কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ও প্রতারণার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে বসতে না পারা বগুড়ার সাত শিক্ষার্থী শেষ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রশাসন ও শিক্ষা বোর্ডের জরুরি উদ্যোগে প্রবেশপত্র হাতে পেয়ে শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় পাঁচজন অংশ নেন। বাকি দুই শিক্ষার্থীর শুধু ইংরেজি বিষয়ের পরীক্ষা থাকায় তারা নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নেবেন।

ভুক্তভোগীদের মধ্যে শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ছয়জন এবং সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে গিয়ে প্রবেশপত্র না থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস এবং রাজশাহী শিক্ষা বোর্ড যৌথভাবে দ্রুত ব্যবস্থা নেয়। জরুরি ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করে শিক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হয়।

প্রবেশপত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন—মো. হাসর, সম্রাট সরকার, তৌহিদুর রহমান তামিম, মইনুর ইসলাম, অমিত হাসান, সাব্বির হোসেন এবং সুমাইয়া আক্তার।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা নির্ধারিত সময়েই কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে ফরম পূরণের টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সেই অর্থ শিক্ষা বোর্ডে সময়মতো জমা না দেওয়ায় তাদের নিবন্ধন সম্পন্ন হয়নি এবং প্রবেশপত্রও ইস্যু হয়নি। ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে হয় তাদের।

তবে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা গণমাধ্যম, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ডে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে প্রবেশপত্র সংগ্রহ করে রাতেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের দ্রুত উদ্যোগেই সমস্যার সমাধান সম্ভব হয়েছে।

সরকারি এম এইচ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক আবুল কালাম আসাদ জানান, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ছয় শিক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া গেছে। তাদের মধ্যে শনিবারের পরীক্ষায় চারজন অংশ নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী ইংরেজি বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যারা প্রতারণা করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা করা হবে। পাশাপাশি প্রথম দিনের যে বাংলা প্রথমপত্র পরীক্ষাটি তারা দিতে পারেনি, সেটি বিশেষ ব্যবস্থায় নেওয়ার জন্য রাজশাহী শিক্ষা বোর্ড শিগগিরই প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রশাসনের দায়িত্বহীনতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অবহেলার বিষয়টি নতুন করে সামনে এসেছে। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অন্তত সাত শিক্ষার্থীর শিক্ষাজীবনে বড় ধরনের অনিশ্চয়তা আপাতত কাটল।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১