শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি

পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি

তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে বিদায় ও নিজ দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে শনিবার রাজ্যে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের (২০ জুন) এক অনুষ্ঠানে দেশভাগ, ভারত-বাংলাদেশ সীমান্ত, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

শনিবার হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আরএন রবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হতো। তবে সরকার বদলের পর স্থির হয়েছে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে। ১৯৪৭ সালের এই দিনেই পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয়েছিল বাংলার প্রাদেশিক আইনসভায়। তার নেপথ্যে অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মঞ্চ থেকে তা নিয়ে এই দিনটির গুরুত্ব তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভাজনের সময়ে কংগ্রেস বাংলাকে অবহেলায় ফেলে রাখতে চেয়েছিল। বিভাজনের পরে অবশিষ্ট পশ্চিমবঙ্গকে নিয়েও তোষণের খেলা শুরু করে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান সন্তানদের সঙ্গে যে মাটির যোগ রয়েছে, সেখানে বিদেশি বিচারধারা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কংগ্রেস, তার পরে বামেরা, তার পরে তৃণমূল—দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডা হয়ে উঠতে দিয়েছে।

তিনি বলেন, ১৯৪৬ সালে কলকাতায় হিংসা, নোয়াখালির হিংসায় কত নির্দোষ বাঙালি মারা গিয়েছেন। বাংলা রক্তপাত সহ্য করেছে। নিজের পরিজনকে হারিয়েছেন। মাতৃভূমিকে টুকরো হতে দেখেছেন। কিন্তু বাংলা নিজের অস্মিতা এবং পরিচয়কে নষ্ট হতে দেয়নি।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, যখন পুরো বাংলাকে ভারত থেকে পৃথক করার পরিকল্পনা চলছিল, তখন পশ্চিমবঙ্গ বানিয়ে ওই পরিকল্পনা সফল হতে দেওয়া হয়নি। আমরা পশ্চিমবঙ্গ দিবসকে শুধু একটা তারিখ হিসাবে স্মরণ করছি না। পুরো ইতিহাসকে স্মরণ করছি।

মোদি বলেন, ‘‘ওই সময়ে কী হচ্ছিল, তা জানা দরকার। যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ হিসাবে যুক্ত করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস ওই ষড়যন্ত্রকারীদের কাছে হার মেনে নিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে সরব হন। ১৯৪৭ সালের এপ্রিলে তিনি ঐতিহাসিক প্রস্তাব পাশ করান। তিনি ঘোষণা করেন, পুরো বাংলা পাকিস্তানের অংশ হবে না।’’

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা নিয়ে আগের রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল। নতুন সরকার এসেই জমি হস্তান্তরের কাজ শুরু করেছে।’’

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮