রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাজস্থলী সড়কে চাঁদের গাড়ী উল্টে আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাজস্থলী সড়কে চাঁদের গাড়ী উল্টে আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি সড়কে ইটের খোয়া বোঝাই একটি চাঁদের গাড়ী (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে ৬ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগান এলাকার পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও গাড়িটি সড়কের পাশের নিচে উল্টে পড়ে গেলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ীটি পাহাড়ের উঁচু অংশে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি রাস্তার পাশের ঢালে উল্টে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ ৬ জন শ্রমিক গুরুতর আহত হন।
আহতরা হলেন—শৈহ্লাসাই মারমা (১৬), পিতা: মংনি মারমা;
বোসিওয়ং মারমা (১৭), পিতা: হ্লাচিংমং মারমা;
মংচসিং মারমা (১২), পিতা: থুইচিং মারমা;
কৃষ্ণ কুমার (১৪), পিতা: বিরকখোয়া;
সাকিব তঞ্চঙ্গ্যা, পিতা: পুলসিং তঞ্চঙ্গ্যা;
নুখ্যাইমং মারমা (১৫), পিতা: হ্লাসিংমং মারমা।
তাদের সকলের বাড়ি গাইন্দ্যা শিশু সদন এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে জরুরি চিকিৎসা দেওয়া হয়।
রাজস্থলী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, “সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।”
এদিকে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, “দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, পাহাড়ি দুর্গম সড়কে অতিরিক্ত মালামাল বহন ও ঝুঁকিপূর্ণভাবে যান চলাচলের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহন চলাচলে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১