মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১

রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাঙামাটিতে পুলিশ রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়েছে। এতে ২১ জনকে আটক করা হয়েছে। যার অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। রয়েছে বিভিন্ন মামলা ও মাদক কারবারি।

আটকদের মধ্যে রাঙামাটি কোতয়ালী থানায় ১৬জন, কাউখালি থানায় ২জন, লংগদু থানায় ১জন, বাঘাইছড়ি থানায় ১জন, কাপ্তাই থানায় ১জন রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী পুলিশের আভিযানিক টিম থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে।

তারা হলেন, যুবলীগ সদস্য মোঃ নুরুল হক (৫২), পিতা-মৃত আশরাফ জামান, মসজিদ কলোনী, রিজার্ভ বাজার, শ্রমিক লীগ নেতা মোঃ কবির (৫২), পিতা-মৃত ফজলুল হক,পোষ্ট অফিস কলোনী, ভেদভেদী, ৬ নং ওয়ার্ড কৃষকলীগ সহ-সভাপতি চম্পক দাশ(৫৪), ০৬নং ওয়ার্ড ‍যুবলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন (৪২), ০৬নং ওয়ার্ড ‍যুবলীগ সদস্য মোঃ ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমীকলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল বেগ, ০৬নং ওয়ার্ড, যুবলীগের সহ-সভাপতি মোঃ জসিম (৩৮), জেলা শ্রমীকলীগ সদস্য মোঃ নয়ন (১৯), নানিয়াচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজান (৪৫), শ্রমিক লীগ নেতা মোঃ রাসেল (৩৮) ০৬নং ওয়ার্ড, স-মিল এলাকা, কাপ্তাই, শাহাদত হোসেন জীবন (৩২), পিতা- আলী আহমদ, এসপি অফিসের নীচে, রাঙ্গামাটি সদর, রাম প্রসাদ শীল (৪৫), পিতা-মৃত নিরঞ্চন শীল, বিএম মার্কেট বনরূপা, রাঙ্গামাটি, জাহিদুল ইসলাম বাবু (২৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন, ফিসারী ঘাট, রাঙ্গামাটি সদর,
মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-মোঃ শাহ আলম, শান্তিনগর ফিসারী ঘাট, রাঙ্গামাটি সদর, দুর্জয় কান্তি দে রিন্টু (২৬), পিতা- শ্যামল দে,হিন্দুপাড়া, স্বর্ণটিলা, রাঙ্গামাটি, হাফিজুর রহমান (২৯), পিতা-মৃত আবু সুফিয়ান, শান্তিনগর ফিসারী ঘাট, রাঙামাটি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিশেষ অভিযানে ০৭ নং ওয়ার্ড বেতবুনিয়া, যুবলীগ সদস্য, মো: রবিউল হাসান(২৬) ঘাগড়া ইউনিয়ন যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন (৪৫) কে আটক করা হয়েছে।

কাপ্তাই থানা সুত্র জানায়, সুইডিস পলিটেকনিক সংলগ্ন স্কুলের পশ্চিমে কাপ্তাই আসম বস্তি সড়ক থেকে মোঃ রাশেদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সাত পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে থানা পুলিশের অভিযানে বাঘাইছড়ি থানায় পৌর ছাত্র লীগের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ রাজ্জাক কে আটক করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১