শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সাধু-বাউল-ভক্তের মিলনমেলায় মুখর মহাস্থান

সাধু-বাউল-ভক্তের মিলনমেলায় মুখর মহাস্থান

বৈশাখী উৎসবে লাখো মানুষের ঢল, কোটি টাকার বেচাকেনায় জমে উঠেছে ঐতিহাসিক জনপদ প্রতিবারের ন্যায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় পরিণত হয়েছে সাধু-সন্ন্যাসী, বাউল ও ভক্তদের মিলনমেলায়। হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর স্মৃতিকে ঘিরে আয়োজিত শতবর্ষী বৈশাখী মেলায় লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আধ্যাত্মিক সাধনা, লোকজ সংস্কৃতি আর গ্রামীণ বাণিজ্যের এক অনন্য সম্মিলনে প্রাণ ফিরে পেয়েছে মহাস্থান।

বৃহস্পতিবার সকাল থেকেই মাজারসংলগ্ন বিভিন্ন স্থানে দেখা যায় জটাধারী বাউল, ফকির ও সন্ন্যাসীদের দলবদ্ধ অবস্থান। কেউ গাইছেন মারফতি গান, কেউ জারি-সারি কিংবা মুর্শিদি গানে মাতিয়ে তুলছেন আসর। বাদ্যের তালে তালে আধ্যাত্মিক আবহে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই কয়েকদিন আগে থেকেই অস্থায়ী আস্তানা গেড়ে অবস্থান করছেন মেলা প্রাঙ্গণে।
নারায়ণগঞ্জ থেকে আসা হাবিবুর রহমান হাবিব ফকির বলেন, “গুরুকে ভক্তি জানাতে ও আধ্যাত্মিক সাধনার জন্য আমরা দল বেঁধে এখানে এসেছি। এই উৎসবে ভারত থেকেও সাধু-সন্ন্যাসীরা অংশ নিয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকেও হাজার হাজার ভক্ত এখানে এসেছেন।”

শুধু আধ্যাত্মিক আয়োজনই নয়, মেলাকে ঘিরে জমে উঠেছে বিশাল লোকজ বাণিজ্যও। সারি সারি দোকানে বিক্রি হচ্ছে খেলনা, মাটির তৈজসপত্র, মিষ্টি, কটকটি, গৃহস্থালি সামগ্রী ও নানা লোকজ পণ্য। শিশুদের কোলাহল আর ক্রেতাদের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই একদিনেই মহাস্থানে কয়েক কোটি টাকার কটকটি ও অন্যান্য পণ্যের বেচাকেনা হয়।
মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে।
শত বছরের ঐতিহ্য বহনকারী এই বৈশাখী মেলা এখন শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক আয়োজন নয়; এটি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ লোকজ সংস্কৃতি ও অর্থনৈতিক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছরই এই উৎসব ঘিরে মহাস্থানে সৃষ্টি হয় ভিন্ন এক আবহ, যেখানে ধর্ম, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের এক অপূর্ব মেলবন্ধন প্রত্যক্ষ করেন লাখো মানুষ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১