বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে বিতর্ক, পরিবর্তনের সিদ্ধান্ত

সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে বিতর্ক, পরিবর্তনের সিদ্ধান্ত

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে বলে তিনি জানান।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণশুনানি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে সরকারি গেজেট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। কারণ, নাম দুটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ বলে দাবি ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে নানা ধরনের ব্যাখ্যা ও বিতর্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজেও বিব্রতবোধ করেন। ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে কোনো ধরনের ভুল ব্যাখ্যা, বিভ্রান্তি কিংবা অপপ্রচারের সুযোগ না রাখতে তিনি নিজেও জেলা প্রশাসকের কাছে নাম পরিবর্তনের অনুরোধ জানান।

স্থানীয়দের মতে, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে যদি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে তা স্থানীয় জনগণের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে। ফলে নামকরণ নিয়ে চলমান বিতর্কেরও অবসান ঘটবে বলে তারা মনে করছেন।

মোকামতলার প্রশাসনিক পুনর্গঠনের এই অধ্যায়ে ইউনিয়ন দুটির নতুন নাম কী হয়, সে দিকেই এখন সবার নজর।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১