শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার, ফুঁসে উঠেছে সিলেট

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার, ফুঁসে উঠেছে সিলেট

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশের পর সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

আজ ২১ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনস্বার্থে এই প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের শত বছরের ঐতিহ্যবাহী দান খয়রাতের টাকা লুটপাট বন্ধ এবং আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে সাহসী পদক্ষেপ নেন ডিসি সারওয়ার আলম। তিনি মাজারের ঐতিহ্যবাহী ডেগ সিলগালা করে প্রশাসনের অধীনে নতুন দানবাক্স ও সিসি ক্যামেরা স্থাপন করেন।

মাজারের অর্থ ভাগবাটোয়ারায় জড়িত কিছু প্রভাবশালী পরিবারের আপত্তির মুখে এই প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় সাধারণ মানুষ মনে করছেন সিন্ডিকেটের কাছে প্রশাসনের পরাজয় ঘটেছে। 
দায়িত্ব পালনকালে হকার উচ্ছেদ, রাস্তা দখলমুক্ত করা এবং অপরাধীদের গ্রেপ্তারে তাঁর নেওয়া পদক্ষেপগুলো সিলেটে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটের বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সর্বস্তরের সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ একে "জনমুখী প্রশাসনের বিরোধী" হিসেবে আখ্যায়িত করছেন।

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ অবিলম্বে বাতিল করে তাঁকে সিলেতেই পুনর্বহাল করার দাবিতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১