মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

সমাজের প্রতিটি পেশার মানুষের মর্যাদা নিশ্চিতের আহ্বান আখতারের

সমাজের প্রতিটি পেশার মানুষের মর্যাদা নিশ্চিতের আহ্বান আখতারের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শ্রমজীবী মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ এবং তাদের প্রাপ্য সম্মান দিতে হবে।

শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, পয়োনিষ্কাশন বা জুতা সেলাইয়ের মতো পেশায় নিয়োজিত মানুষদের অবদানেই শহরের স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকে। অথচ তাদের সঙ্গে সামাজিক বিভাজন তৈরি করা হয়, যা একটি মানবিক সমাজের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে কথোপকথনে অবমাননাকর ভাষা ব্যবহার তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করে। তাই প্রত্যেককে সচেতন হয়ে সম্মানজনক ভাষায় শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলতে হবে।

সমাজে বিদ্যমান বৈষম্যের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যারা জুতা সেলাই বা পয়োনিষ্কাশনের কাজ করেন, তাদের অনেক জায়গায় এখনও হোটেলে বসে খাবার খেতে দেওয়া হয় না। এ ধরনের আচরণ মানবিক মর্যাদার পরিপন্থি এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে আমরা যখন শ্রমিকদের মজুরির কথা বলছি, তখন আমাদের দেশের সামগ্রিক অর্থনীতির দিকে তাকানো প্রয়োজন। গতকাল অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছি। বাংলাদেশের অর্থনীতি একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারায় দেশের অর্থনীতিকে নিয়ে যেতে সরকার এমন একটি আইন করেছে, যার মাধ্যমে একীভূত হওয়া ব্যাংকগুলোর মালিকানা লুটেরাদের ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

যেসব লুটেরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা যদি লুটের সাড়ে সাত শতাংশ অর্থ ব্যাংকে ফিরিয়ে দিতে পারে, তাহলে তারা আবার ব্যাংকগুলোর মালিকানা নিতে পারবে। এভাবে বাংলাদেশের ব্যাংক রেজুলেশন আইন পাস করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মাত্র সাড়ে সাত শতাংশ লুটের টাকা ফিরিয়ে দিয়ে পুরো লুটের টাকার বৈধতা দিচ্ছে সরকার।

তারা যদি আবার ব্যাংকের মালিকানায় ফিরে আসে, তাহলে পুনরায় ব্যাংকখাতে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করবে। এর ফলে দেশের শ্রমিকেরা তাদের মজুরি পেতে বাধাগ্রস্ত হবে এবং তাদের জীবনমান আরও কমে যাবে। দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাওয়ার একটি আইন সংসদে পাস করানো হয়েছে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫