শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: অর্থ উপদেষ্টা

‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: অর্থ উপদেষ্টা

“স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না”—এমন মন্তব্য করে কর্মসংস্থান সৃষ্টির নতুন রূপরেখার কথা তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কথার ফুলঝুরিতে নয়, বরং দৃশ্যমান কাজের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন এবং সরকারের উদ্যোগের সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, অতীতের অর্থনৈতিক কাঠামোতে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণ-তরুণী ও নারীরা বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষক ও খামারিদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা ফরিদপুরের বিভিন্ন শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি জোবায়দা করিম জুট মিল পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন। পরে দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করে নদী ব্যবস্থাপনা ও গবেষণা কার্যক্রম আরও আধুনিক করার নির্দেশনা দেন।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিভিন্ন জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, আঞ্চলিক সমন্বিত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য এবং প্রতিটি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১