শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে নোটিশ উত্থাপন, সংসদে বাগবিতণ্ডা

সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে নোটিশ উত্থাপন, সংসদে বাগবিতণ্ডা

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে নোটিশ উত্থাপন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এ সময় সরকারদলীয় চিপ হুইপ একাত্তর বিধির পর এ বিষয়ে আলোচনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে সংসদে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

বিরোধীদলীয় নেতা স্পিকারের উদ্দেশে বলেন, ‌‌‘জুলাই সনদ নিয়ে মাননীয় স্পিকার আমাকে এই সংসদে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশ উত্থাপন করার জন্য। তা আমরা করেছি। আমরা আপনার মাধ্যমে নোটিশ উত্থাপন করছি। নোটিশের বিষয়টি হলো, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ যেটা আদেশ নম্বর ১ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের আহ্বান প্রসঙ্গ। নোটিশে বিস্তারিত লেখা আছে। এ বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন।

নোটিশটি উত্থাপনের পর স্পিকার সরকার দলীয় চিপ হুইপকে এ বিষয়ে বক্তব্য দিতে আহ্বান জানান।

এ সময় সরকারদলীয় চিপ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের বিষয়ে আলোচনা হয় তারকা চিহ্নিত প্রশ্নোত্তোর ও একাত্তর বিধির পরে। যদি বিরোধীদলীয় নেতা চান তবে পরে এটা নিয়ে আলোচনা হতে পারে।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাননীয় স্পিকার বলেছিলেন, প্রশ্নত্তোরের পরে এভাবে নোটিশ করা যাবে। আমি সেভাবে দাঁড়িয়েছি। আমি মনে করি, এটা আমার অধিকার এবং দায়িত্ব, আমি বিশ্বাস করি আপনি এটা এভাবেই গ্রহণ করবেন।

পরে পয়েন্ট অব ওয়ার্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনিও প্রশ্নোত্তোর ও একাত্তর বিধির পরে এ বিষয়ে আলোচনার জন্য মত দেন।

পরে এ বিষয়ে কথা বলেন বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলামও। তিনিও সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে তোলা নোটিশের বিষয়ে আলোচনা উত্থাপনে স্পিকারের প্রতি অনুরোধ জানান। তবে সরকার দলীয় চিপ হুইপ এর বিরোধিতা করেন।

পরে স্পিকার একাত্তর বিধির পর এ বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানান।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫