বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শরীয়তপুরে একদিন আগেই ঈদের আনন্দে মাতলেন মুসল্লিরা

শরীয়তপুরে একদিন আগেই ঈদের আনন্দে মাতলেন মুসল্লিরা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দেশের প্রচলিত চাঁদ দেখার সিদ্ধান্তের একদিন আগেই ঈদ পালন করেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন দরবারের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী। এতে শরীয়তপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন।

দরবার সূত্রে জানা গেছে, সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। তাদের বিশ্বাস, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই ইসলামী মাস গণনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবারও তারা আগাম ঈদ উদযাপন করেছেন।

ঈদের জামাতকে কেন্দ্র করে সকাল থেকেই দরবার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং সেমাই, পায়েসসহ বিভিন্ন খাবার বিতরণ করেন। স্থানীয়দের দাবি, বংশপরম্পরায় তারা এ ধর্মীয় রীতি অনুসরণ করে আসছেন।

দরবার কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুরের ছয় উপজেলার বিভিন্ন গ্রামে এ রীতি প্রচলিত রয়েছে। অতীতের মতো এবারও কয়েকটি গ্রামে সীমিত পরিসরে কোরবানির প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও চাঁদপুরের কয়েকটি এলাকাতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাতে অংশ নেওয়া ভক্ত ইব্রাহিম হোসেন বলেন, “বাপ-দাদার সময় থেকেই আমরা এ নিয়মে ঈদ পালন করে আসছি। ছোটবেলা থেকেই গ্রামের মানুষকে একসঙ্গে আগাম ঈদের জামাতে অংশ নিতে দেখেছি। এবারও পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছি।”

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১