শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শুধু মত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই - সংসদে হাসনাত আব্দুল্লাহ

শুধু মত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই - সংসদে হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সংসদে শুধু মতপ্রকাশ নয়, দ্বিমত প্রকাশেরও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অতীতে মতপ্রকাশের সুযোগ থাকলেও তা অনেক ক্ষেত্রে ‘সহমত প্রকাশের স্বাধীনতায়’ সীমাবদ্ধ ছিল।

রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এত রক্ত, লড়াই ও ত্যাগের পর এই সংসদ গঠিত হলেও আমরা হতাশ হই, যখন দেখি এটি দোষারোপ, ট্যাগিং ও বিরোধী মত দমনের দিকে যাচ্ছে। ক্যাম্পাসগুলো আবার অস্থিতিশীল হয়ে উঠছে, বিরোধী মত দমনের নামে মামলা দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন সমালোচনার কারণে বাসা থেকে তুলে আনার মতো ঘটনাও ঘটছে, যা আগের সংস্কৃতির পুনরাবৃত্তি বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, সংসদ গঠনের পর এমন একাধিক ঘটনা ঘটেছে, যা দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের ক্ষেত্রেও অনিরাপত্তা তৈরি হচ্ছে এবং সমালোচনার কারণে মানুষ আতঙ্কে ভুগছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করার সুযোগ থাকা উচিত এবং মানুষ যেন নির্ভয়ে মত প্রকাশ করতে পারে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১