মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে গঠিত হলো রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। 

সভায় দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে, দুপুরে কসমস রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা আলোচনার ভিত্তিতে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠনের প্রেক্ষিতে একমত হন।

সভায় উপস্থিত ছিলেন- দৈনিক সময়ের আলোর মুহাম্মদ ইলিয়াস, নিউজ ২৪ এর ফাতেমা জান্নান মুমু, এটিএম বাংলা ও নয়াদিগন্তের পুলক চক্রবর্তী, গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, ডিবিসির সৈকত রঞ্জন চৌধুরী, দৈনিক বণিক বার্তা ও আজাদীর প্রান্ত রনি, প্রথম আলোর মিকেল চাকমা, চ্যানেল আই এর মনসুর আহমেদ, বাংলাদেশ বুলেটিনের শাহ আলম, এটিএন নিউজ ও ডেইলি অবজারভারের ইমতিয়াজ কামাল, বৈশাখী টিভির মুহাম্মদ কামাল উদ্দিন, একাত্তর টিভির উছিংচা রাখাইন কায়েস, জিটিভির মিল্টন বাহাদুর, চ্যানেল ২৪ এর জিয়াউল হক, দ্য ডেইলি স্টারের রিকোর্স চাকমা, আজকের পত্রিকার মেহেরাজ সুজন, স্বাধীন দেশের মো. নাজিম উদ্দিন, গিরিদর্পণের শিশির দাশ বাবলা, কালবেলার মিশু দে, পূর্বকোণের সাখাওয়াত হোসেন রুবেল, ইত্তেফাকের মঈন উদ্দিন বাপ্পী, যায় যায় দিনের ফজলুর রহমান রাজন, বাংলাদেশের আলোর পলাশ চাকমা ও দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক। জাগো নিউজের আরমান খান, টাইমস টুডের উচ্চপ্রু মারমা, দৈনিক আমার বার্তার বিনয় চাকমা, চ্যানেল ২০ এর তৌসিফ মান্নান, দৈনিক রাঙ্গামাটির পুলিন বিহারী চাকমা, স্মৃতি বিন্দু চাকমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি জেলায় কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকরা গণমানুষের অধিকার আদায়ের লক্ষে নিবেদিত প্রাণ হিসেবে সক্রিয় থাকলেও নিজেরাও অনেকাংশে অধিকার বঞ্চিত। এছাড়া দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরলেও হুমকি, নির্যাতন শিকার ও আক্রান্ত হচ্ছেন। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১