সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার বড় উদ্যোগ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার বড় উদ্যোগ

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ঘোষণা করেছে, তারা একটি নতুন “ইন্টারন্যাশনাল পিস ফান্ড” গঠন করেছে, যার উদ্দেশ্য হলো ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সহায়তা করা। এর মধ্য দিয়ে তারা একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিলো।

এক যৌথ বিবৃতিতে তিন দেশ জানিয়েছে, এই বহুদাতা তহবিলটি এমন প্রকল্পে সহায়তা করবে, যা আলোচনার মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধানের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে কাজ করবে।

সরকারগুলো বলেছে, এই উদ্যোগটি চলমান কূটনৈতিক, মানবিক এবং উন্নয়নমূলক প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে এবং শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে কাজ করা সংস্থাগুলোকে সহায়তা দেবে।

তিন দেশ আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, আলোচনার মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ।

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা প্রত্যেকে তিন বছরে প্রাথমিকভাবে ১০ লাখ পাউন্ড (প্রায় ১.৩ মিলিয়ন ডলার) করে তহবিলে অবদান রাখবে। এছাড়া এই ফান্ডে অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররাও অর্থায়ন করতে পারবে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮