সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

তারেক রহমান প্রমাণ করছেন জনগণ যা বলবে ও চাইবে সেটিই হবে আইন: প্রকৌশলী তুহিন

তারেক রহমান প্রমাণ করছেন জনগণ যা বলবে ও চাইবে সেটিই হবে আইন: প্রকৌশলী তুহিন

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আগে দেশে আওয়ামী লীগ যা বলত সেটাই ছিল আইন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করছেন দেশের জনগণ যেটা বলবে, যেটা চাইবে সেটাই হবে আইন।”

রোববার (৩১ মে) দুপুরে নীলফামারী জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বগুড়ার মানুষ, দিনাজপুরের মানুষ যেটা বোঝে সেটা আমরা বৃহত্তর রংপুরের মানুষ বুঝি না। অবুঝ আমরা এখনো আছি। দেখি ভবিষ্যতে পরিবর্তন হয় কি না। সে আশায় থাকবো আমরা।”

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থিত জনপ্রতিনিধিদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি আমাদের দলের লোকদের আনতে পারি, তাহলে আমরা যে কোনো মন্ত্রীর কাছ থেকে কাজ আদায় করে নিতে পারবো। এমনকি প্রধানমন্ত্রীর কাছেও বলতে পারবো, এই লোকটির জন্য এটি দিতে হবে।” এ সময় নীলফামারীর জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব খাতের বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বাইসাইকেল, হুইলচেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েল এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের উদ্বোধন করেন এবং জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১