মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

তেল সংকটে বিপর্যস্ত সেচ ব্যবস্থা, পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না সেচের জন্য পর্যাপ্ত তেল

তেল সংকটে বিপর্যস্ত সেচ ব্যবস্থা, পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না সেচের জন্য পর্যাপ্ত তেল

রাজশাহীর বিভিন্ন উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকটে স্থানীয় সেচ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। তেলের অভাবে সেচযন্ত্র বন্ধ থাকায় বোরো ধানসহ পটল, মরিচ ও পানের বরজ শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দর সড়কের হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন কৃষকেরা। কেউ সেচযন্ত্র কাঁধে নিয়ে, কেউ আবার মাইলের পর মাইল পাড়ি দিয়ে এসেছেন সামান্য তেলের আশায়।

মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের কৃষক আব্দুল বারী জানান, আশপাশের কোনো ডিপো বা ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। এতে অধিকাংশ সেচযন্ত্র বন্ধ হয়ে গেছে এবং জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না।

একই এলাকার কৃষক আতাউর রহমান বলেন, সেচ না দিতে পারায় পটল, মরিচ ও বোরো ধানের খেত শুকিয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে অনেক ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

কৃষকরা অভিযোগ করেন, তেল নিতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসতে হচ্ছে, এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে এক কৃষককে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে, যা দিয়ে অল্প সময়ই সেচ চালানো সম্ভব।

কৃষক বাবলু হোসেন বলেন, ১৩ কিলোমিটার দূর থেকে এসে মাত্র ৩০০ টাকার তেল পেয়েছেন, যা দিয়ে কয়েক কাঠা জমিও ঠিকভাবে সেচ দেওয়া যায় না।

অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি না আসায় সীমিত বরাদ্দের মধ্যেই তেল সরবরাহ করতে হচ্ছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কৃষি কার্ড ও প্রত্যয়নপত্র যাচাই করে তেল দেওয়া হচ্ছে।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রাকিব হোসেন বলেন, বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় সবাইকে প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না।

কৃষি কর্মকর্তারা বলছেন, সীমিত সরবরাহের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা চলতি মৌসুমে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১