শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে এক হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে এক হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সুমন ওরফে ঝালাই সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে ঠাকুরগাঁও সদর থানার জিডি নম্বর-৩৩২-এর ভিত্তিতে রাত্রীকালীন মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. মাজহারুল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) সাদ সালমান হোসেন, এএসআই (নিঃ) মো. জোবায়দুল, এএসআই মো. শাকিব, এএসআই সারোয়ার জাহানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর গ্রামে অভিযান চালান।

অভিযান চলাকালে সন্দেহজনকভাবে অবস্থানরত মো. সুমন ওরফে ঝালাই সুমনকে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা একটি লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে থাকা একটি শপিং ব্যাগ থেকে এক হাজার পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. সুমনের বাবার নাম মৃত তৈয়বুল ইসলাম। তাঁর স্থায়ী বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার শাপলাবাড়ী (বড় মসজিদের পাশে)। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-১৫/২১৮, তারিখ: ৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১